ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার দলিল লেখক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে ভোট চাই সৌরভ দাস জয় কৃষিজমি রক্ষায় ধামরাই প্রশাসনের কঠোর অভিযান ভেকু জব্দ করে চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু তথ্য উপদেষ্টা ডা জাহেদ উর রহমান ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে গয়েশ্বর চন্দ্র রায় উলিপুরে ছাত্রদলের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই ফেনী জেলা তথ্য অফিসের ফুলগাজীতে উঠান বৈঠক অনুষ্ঠিত নিখোঁজের ২২দিন পরে সাভার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ হোসেনপুরে তুচ্ছ ঘটনার বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু-আটক ৩ উলিপুরে জমকালো আয়োজনে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬

পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
10 / 100 SEO Score
36

রাজশাহীতে প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টেন্ডার প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আরডিএ অফিস সুত্রে জানা যায়, বিভিন্ন পুরনো ও অচল মালামাল বিক্রির জন্য সম্প্রতি একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এসব মালামালের মধ্যে ছিল বিলবোর্ড, গাছ, সোলার প্যানেল, ব্যাটারি এবং লিফটের ভাঙা যন্ত্রাংশসহ বিভিন্ন উপকরণ। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয় এবং মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। শেষ দিনে টেন্ডার বাক্সের নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল।পুলিশ এর উপস্থিতে কিছু সময়ের জন্য টেন্ডার বক্স নিয়ে যায় এবং ফেরত দেয়।

কিন্ত এদের সাথে কারা জরিত আমরা জানি না পুলিশ ভাল বলতে পারবে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মী দরপত্র জমা দিতে এসে আপত্তি তোলেন। তাদের দাবি ছিল, আগেই জমা পড়া দরপত্র বাতিল করতে হবে এবং শুধুমাত্র ওই দিনের দরপত্র গ্রহণযোগ্য হবে।

আরডিএ কর্মকর্তারা বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও তারা তা মানেননি। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুরো সময়জুড়ে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যত কোনো বাধা দেননি। এ সময় ঘটনাস্থলে কয়েকজন রাজনৈতিক কর্মীকেও দেখা যায়।

পরবর্তীতে দুপুর আড়াইটার দিকে টেন্ডার বাক্স খোলা হলে চারটি গ্রুপের বিপরীতে মোট নয়টি দরপত্র পাওয়া যায়। জানা গেছে, প্রায় আড়াই লাখ টাকার এসব মালামাল ক্রয়ের জন্য প্রায় ৪৫০ জন শিডিউল সংগ্রহ করেছিলেন।

এ বিষয়ে আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, পুলিশের সামনেই এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। জোরপূর্বক বাক্স খুলে দরপত্র বের করা হলেও সেগুলো সঠিকভাবে পুনরায় সংরক্ষণ করা হয়েছে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ভুল বোঝাবুঝির কারণে বাক্সটি নেওয়া হয়েছিল এবং পরে তা ফেরত দেওয়া হয়েছে। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরডিএ কর্তৃপক্ষ মামলা না করলে পুলিশ নিজ উদ্যোগেও ব্যবস্থা নেবে বলে জানান তিনি। ঘটনাটি নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং টেন্ডার প্রক্রিয়ার নিরাপত্তা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশের সামনেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই

আপডেট সময় : ০৩:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬