ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
166

রাজশাহীর বাঘায় উৎসবমুখর পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে ৭নং চকরাজাপুর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দলের খেলোয়াড়দের হাতে এই ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

সোমবার সকাল ১০টায় চকরাজাপুর ইউনিয়নের পদ্মা চরাঞ্চল সংলগ্ন স্কুল প্রাঙ্গণে এই জার্সি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূর্ব চকরাজাপুর, চকরাজাপুর, পলাশি ফতেপুর ও লক্ষিনগর—এই চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু। তিনি তার বক্তব্যে বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিশুদের এই ফুটবল টুর্নামেন্ট তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আমরা চাই এই চরের মাটি থেকেই আগামীর দক্ষ ফুটবলার তৈরি হোক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ-এর বিশেষ নির্দেশনায় এবং চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদারের ব্যক্তিগত সৌজন্যে এই জার্সিগুলো প্রদান করা হয়েছে। মূলত তৃণমূল পর্যায়ে ফুটবলের জোয়ার ফিরিয়ে আনতে ও খুদে খেলোয়াড়দের উৎসাহিত করতেই এই উদ্যোগ।

জার্সি বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মজিবুর রহমান, শিক্ষক, লক্ষিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, পলাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোস্তাফিজুর রহমান শিশির, স্থানীয় ইউপি সদস্য।

এছাড়াও স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, অভিভাবক এবং ক্রীড়ামোদী সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন জার্সি হাতে পেয়ে খুদে ফুটবলারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের আগামী ম্যাচগুলোতে এই জার্সি গায়ে জড়িয়ে তারা মাঠে নামবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল: খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ

আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬