রাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে চরম ক্ষোভ, ইন্টার্নদের কর্মবিরতিতে ভোগান্তি বেড়েছে
- আপডেট সময় : ১১:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা সেবা নিয়ে রাজশাহীবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। রোগী ও তাদের স্বজনদের অভিযোগ—হাসপাতালের ভেতরে সেবার মান নিম্নমুখী, ডাক্তার ও নার্সদের আচরণ অসৌজন্যমূলক, আর বাইরে দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ।
ভুক্তভোগীদের দাবি, সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার কথা থাকলেও বাস্তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাইরে প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে যেতে বাধ্য করা হচ্ছে। সেখানে চিকিৎসকদের পরামর্শ ফি ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠেছে দালাল ও গাড়ি সিন্ডিকেট। অভিযোগ রয়েছে, হাসপাতাল থেকে মরদেহ বের করতে গেলেও নির্দিষ্ট সিন্ডিকেটের গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে স্বজনদের অতিরিক্ত ভাড়া দিয়ে লাশ পরিবহন করতে বাধ্য করা হচ্ছে।
এদিকে, রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবি, হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে বারবার নিরাপত্তাহীনতার মুখে পড়তে হচ্ছে। এই অবস্থায় কর্মবিরতির মাধ্যমে তারা নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।
ইন্টার্নদের এই কর্মসূচির কারণে হাসপাতালের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবা সীমিত হয়ে পড়েছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মো:মাফুজুল হুসাইন হিকোল বলেন, একদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যদিকে দালালচক্র ও অনিয়ম কঠোরভাবে দমন—এই দুই দিকেই সমান গুরুত্ব না দিলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। একইসঙ্গে হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা পাশাপাশি বেসরকারি হাসপাতালে ডাক্তারদের অতিরিক্ত ফ্রি বিনা কারনে পরিক্ষা নীরিক্ষা চিকিৎসা নিয়ে বানিজ্য বন্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনটি
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।



















https://shorturl.fm/jFPEl
This post provides a really helpful overview that covers all the necessary bases, and I think anyone who stumbles upon this page will find a lot of value in the careful observations and logical conclusions you have shared here.
Лавров Конь ебет путина в анал