ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উৎসবমুখর পরিবেশে সাভারে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। দিনটি উপলক্ষে (১৪ এপ্রিল ২৬ ) মঙ্গলবার বিকেল পাঁচটারদিকে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় শহীদ মজনু একাডেমী প্রাঙ্গণ ও ছায়াবীথি বালুর মাঠে পৃথক দুটি বৈশাখী মেলার উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।

উদ্বোধন শেষে তিনি মেলার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং মেলায় আগত দোকানী ও দর্শনার্থীদের সাথে আলাপ করেন। এরআগে দিনটি উপলক্ষে সকালে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শুভাযাত্রাটি বের হওয়ার আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য পান্তা-ইলিশের আয়োজন করা হয়, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।

আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের মানুষ বাংলা নববর্ষকে বরণ করে নেয় উৎসব ও আনন্দের আবহে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬