ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

​আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​বরিশালের উজিরপুর এলাকার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ২০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব-৫। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. খলিল হাওলাদার (পিতা- আশরাফ আলী হাওলাদার)। গতকাল বিকেলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ​র্যাব জানায়, ২০০৬ সালে বরিশালের উজিরপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তবে সাজার হাত থেকে বাঁচতে তিনি দীর্ঘ ২০ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপন করেছিলেন। সর্বশেষ তিনি রাজশাহীর রাজপাড়া এলাকায় বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল গতকাল ১৮:৩০ ঘটিকার সময় রাজপাড়া থানার হড়গ্রাম চত্বর এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দীর্ঘদিনের পলাতক এই আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬