ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত বিরাজ করছে উৎসবের আমেজ উলিপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে মাংস বিতরণ উলিপুরের দুর্গম চরাঞ্চলে আনসারী দম্পতির সহায়তায় ফিরল ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি পুলিশ কমিশনার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারের আশায় এলাকাবাসী

উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক প্রসবে বিরল সফলতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
143

কুড়িগ্রামের উলিপুরে অবস্থিত আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার (মাতৃমঙ্গল)-এ এক মায়ের গর্ভে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—প্রসূতির প্রথম সন্তান সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্মগ্রহণ করলেও, দ্বিতীয়বার তিনি স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছেন, যা একটি বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে উক্ত হাসপাতালে ভর্তি হন। পরে অভিজ্ঞ নারী চিকিৎসক ডাঃ শারমিন বেগমের তত্ত্বাবধানে স্বাভাবিক যোনিপথে প্রসব (এনভিডি) পদ্ধতিতে সফলভাবে তিনটি সন্তানের জন্ম দেন।

রোববার (০৫ এপ্রিল ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট, ২টা ৩৫ মিনিট ও ২টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে তিনটি শিশু জন্মগ্রহণ করে। নবজাতকদের মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে রয়েছে। তাদের ওজন যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৭০০ গ্রাম এবং ২ কেজি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রসূতির রক্তচাপ ছিল স্বাভাবিক (১১০/৮০) এবং বর্তমানে মা ও নবজাতকরা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সুস্থ রয়েছেন।

চিকিৎসকরা জানান, পূর্বে সিজারিয়ান অপারেশন হওয়ার পরও পরবর্তীতে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম একটি জটিল ও ঝুঁকিপূর্ণ বিষয়। তবে দক্ষ চিকিৎসক ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় এটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মা ও নবজাতকদের সুস্থতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, স্বাভাবিক প্রসবে বিরল সফলতা

আপডেট সময় : ১২:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬