ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল-আযহা’র একদিন বাকি কর্মব্যস্ততা ও সরঞ্জাম বিক্রয়ে কামার শিল্পের কারিগররা সাভার থানার অফিসার্স ইনচার্জ আরমান আলী ক্লোজড জমজমাট সাভার রেডিও কলোনি কোরবানির হাট বেড়েছে গরু বিক্রি প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী ধামরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ৫ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করে পুলিশ  বাঘা-চারঘাটে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৬ কার্যক্রমের উদ্বোধন বাঘা পৌর কৃষক দলের ৩ নং ওয়ার্ড কমিটি গঠন বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন কৃষক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন সাভারের গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ ধামরাইয়ে বিনামূল্যে ভিজিএফ খাদ্য বিতরণ করলেন এমপি তমিজ উদ্দিন

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
189

শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি পুলিশ ক্যাম্প আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনের পর জামগড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় আশুলিয়াকে অপরাধমুক্ত ও নিরাপদ আবাসস্থলে পরিণত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। জামগড়ায় এই ক্যাম্প চালুর ফলে জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমবে এবং দ্রুত সেবা প্রদান আরও সহজ হবে। তিনি আরও বলেন, আইন ভঙ্গকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

এলাকার শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়

আপডেট সময় : ১১:২০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬