ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে ৩০ তম বইমেলার উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই বইমেলার শুভ উদ্বোধন করা হয়।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলামের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য রাখেন কমিটির সদস্য জুলফিকার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুরের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম সফিকুল ইসলাম দারা। এছাড়াও বক্তব্য দেন শ্রদ্ধেয় শিক্ষক উম্মে হাবিবা পলি ও তাসনুভা চৌধুরী এশা। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।

রংপুর বিভাগের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বইমেলায় প্রতিদিন থাকছে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতা। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনা। উল্লেখ্য, উলিপুর ফ্রেন্ডস ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। আগামী সাত দিনব্যাপী চলা এই মেলাকে ঘিরে স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের ব্যাপক সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে ৩০ তম বইমেলার উদ্বোধন

আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬