ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন করে বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে জননিরাপত্তা নিশ্চিতে নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বাঘায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
153

রাজশাহীর বাঘায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু সাইদ চাঁদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের অর্থনীতিকে সচল রাখতে হলে কৃষকদের রক্ষা করা এবং তাদের ভাগ্যোন্নয়ন নিশ্চিত করার কোনো বিকল্প নেই।” তিনি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ২০২৫-২৬ অর্থবছরের প্রেক্ষাপটে বাংলাদেশ এক চ্যালেঞ্জিং সময় পার করছে।

উচ্চ মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের এই সময়ে কৃষি উৎপাদন বৃদ্ধিই হতে পারে আমাদের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, “দেশকে বাঁচাতে হলে যেমন দুর্নীতি বন্ধ করতে হবে, তেমনি প্রান্তিক পর্যায়ের প্রতিটি কৃষকের দোরগোড়ায় সরকারি সহায়তা পৌঁছে দিতে হবে।

” সামনে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, “মানুষকে সম্মান করতে হবে। যদি আমরা শৃঙ্খলার মধ্যে চলি এবং সঠিক পথে থাকি, তবেই জনগণের আস্থা ধরে রাখা সম্ভব।

” এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, “ভোটের কালি না শুকাতেই প্রধানমন্ত্রীর দেওয়া নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, যার প্রমাণ আজকের এই কৃষি সহায়তা কার্যক্রম।” উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জনি।

তিনি জানান, সরকার কৃষি ও কৃষকদের সর্বোচ্চ মূল্যায়ন করছে। উপজেলার প্রতিটি কৃষক যাতে সঠিক সময়ে পরামর্শ ও সার-বীজ পায়, সেজন্য কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:,করুল হাসান বাবলু, আহ্বায়ক, উপজেলা বিএনপি।

,আশরাফ আলী মলিন, সদস্য সচিব, উপজেলা বিএনপি।,কামাল হোসেন, সভাপতি, বাঘা পৌর বিএনপি।,তোজাম্মেল হক, সভাপতি, আড়ানী পৌর বিএনপি।সেলিম আরিফিন, সভাপতি, উপজেলা কৃষক দল। এছাড়াও অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম, মুকলেসুর রহমান মুকুল, তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিক সরকারসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শত শত প্রান্তিক কৃষক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বাঘায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে আবু সাইদ চাঁদ

আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬