ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

উলিপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ২৩৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত বকুল মিয়া (৫৫) তবকপুর ইউনিয়নের দক্ষিণ সাদুল্যা ‘মানুষ মারা’ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই শতক জমি নিয়ে বকুল মিয়ার সঙ্গে তার ভাতিজা মাইদুলসহ নিরাশা, নিশ্বান, জয়দুল, মানিক ও মামুনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

গত শুক্রবার (২৭ মার্চ) পুনরায় বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়। তবে আলোচনা ভেস্তে গেলে হঠাৎ করেই অভিযুক্তরা বকুল মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় তিনি মারা যান।

ঘটনার দিনই এলাকাবাসী অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাইদ ইবনে সিদ্দিক জানান, “ঘটনার পরপরই স্থানীয়রা কয়েকজন অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় : ১২:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬