ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত কুয়াকাটা সমুদ্রসৈকত বিরাজ করছে উৎসবের আমেজ উলিপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে মাংস বিতরণ উলিপুরের দুর্গম চরাঞ্চলে আনসারী দম্পতির সহায়তায় ফিরল ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন ঈদ উদযাপনে পাশে আছে আরএমপি পুলিশ কমিশনার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ আইনশৃঙ্খলা জোরদারের আশায় এলাকাবাসী

রাজারহাট উপজেলায় অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
131

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা জানান, গত ২৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব সিন্দুরমতি মেলা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে গ্রীন ক্যাপের সামনে দৈনিক ইত্তেফাক ও নিউ ন্যাশন পত্রিকার রাজারহাট প্রতিনিধি আরিফুল ইসলাম অতর্কিত হামলা ও ছিনতাইয়ের শিকার হন।

বক্তারা অভিযোগ করেন, রাজারহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আনিচুর রহমানের পুত্র সোহেল আনিছ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালায়। সম্প্রতি আনিচুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম বাদী হয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছেন। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজারহাট প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজারহাট প্রেসক্লাবের সভাপতি ও খোলা কাগজের ভ্রাম্যমাণ প্রতিনিধি সরকার অরুণ যদু, সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, হামলার শিকার সাংবাদিক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান শিমু, রাজারহাট সাংবাদিক ফোরামের সদস্য সচিব ও কালবেলা প্রতিনিধি সোহেল রানা, লালমনিরহাট বার্তা প্রতিনিধি এনামুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক রতন চন্দ্র রায়, জেলা স্টাফ রিপোর্টার জাহিদ হাসান, সাংবাদিক আকবর আলী, রওশনসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজারহাট উপজেলায় অপরাধীর শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬