ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেসক্লাব সভাপতি’র উপর হামলা: আসামী গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন টাকার অভাবে চিকিৎসা সংকটে আঁখি, স্বামীর অনাগ্রহের অভিযোগ সাভার আমিন বাজারের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ৭ দিনের মধ্যে চালুর নির্দেশ ১২ বছর আগে রানা প্লাজা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিলেন নাসিমা, কিন্তু এবার পদ্মা নদীতে বাসডুবিতে প্রাণ হারালেন তিনি অবৈধভাবে জ্বালানি মজুতের তথ্য দিলে পাওয়া যাবে পুরস্কার। নওগাঁর সাপাহারে নাবালককে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার ৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎ সাভার ও আশুলিয়া ও ধামরাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে  উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা

টাকার অভাবে চিকিৎসা সংকটে আঁখি, স্বামীর অনাগ্রহের অভিযোগ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
30

কুড়িগ্রামের উলিপুর উপজেলার মাটিয়াল আদর্শ বাজার এলাকার বাসিন্দা আঁখি আক্তার গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। প্রয়োজনীয় অর্থের অভাবে তার জীবনরক্ষাকারী চিকিৎসা অনিশ্চয়তার মুখে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, দরিদ্র পরিবারে জন্ম নেওয়া আঁখি আক্তারের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে দ্রুত ওপেন হার্ট সার্জারি করানো জরুরি। এই অস্ত্রোপচারের জন্য আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা প্রয়োজন হলেও ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসায় প্রায় ১ লাখ টাকা ব্যয় হয়েছে।

আঁখির বাবা রাজু মিয়া একজন দিনমজুর। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এই পরিবারের পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অসহায় পরিবারটি এখন সমাজের সহানুভূতিশীল ও বিত্তবান মানুষের সাহায্যের প্রত্যাশায় রয়েছে।

আঁখির মা আমেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন। আমাদের মতো গরিব মানুষের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব নয়। কেউ সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমার মেয়েকে বাঁচানো যাবে না। তার ছোট্ট শিশুটির ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে।”

অভিযোগ রয়েছে, আঁখি আক্তারের স্বামী সুজন মিয়া তার চিকিৎসার দায়িত্ব নিতে অনাগ্রহী। ফলে গুরুতর অসুস্থ অবস্থায় আঁখি বর্তমানে বাবা-মায়ের কাছেই অবস্থান করছেন এবং সেখান থেকেই চিকিৎসা চালিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে আঁখির রয়েছে মাত্র ১০ মাস বয়সী একটি শিশু সন্তান। মায়ের অসুস্থতায় শিশুটির ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না গেলে আঁখির জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। তারা মনে করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন দাতব্য সংস্থা এগিয়ে এলে আঁখির চিকিৎসা সম্ভব।

এমন সংকটময় পরিস্থিতিতে আঁখি আক্তারের জীবন বাঁচাতে সরকারি সহায়তার পাশাপাশি দেশ-বিদেশের হৃদয়বান মানুষের জরুরি সহযোগিতা কামনা করেছেন তার পরিবার ও এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাকার অভাবে চিকিৎসা সংকটে আঁখি, স্বামীর অনাগ্রহের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৮:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬