ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি জিডি সাভারের পিস্তল ও গুলিসহ আটক করে তিনজনকে ইজারাদার ও ব্যবসায়ী সমিতির সমঝোতার মাধ্যমে সাভারে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আড়ানী রেলস্টেশনের কাজ বন্ধ ও ভাগ দাবির অভিযোগ মিথ্যা: সাইট ম্যানেজারের প্রতিবাদ কুড়িগ্রামে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ধামরাইয়ে মাদক ব্যবসায় দ্বন্দ্বে কুপিয়ে হত্যা করে রাজশাহী বিমানবন্দরে বিএমডিএ চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে কৃষকদলের সংবর্ধনা বাঘায় ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পটুয়াখালীতে অভিনব কায়দায় জুয়েলারি দোকানে চুরির মূল হোতাসহ গ্রেফতার ২ উদ্ধার স্বর্ণ-রুপার অলংকার রাজশাহীর বাঘায় ২৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎

নিজস্ব প্রতিবাদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
11 / 100 SEO Score
173

কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব অষ্টমীস্নানে লাখো পূণ্যার্থীর ঢল নেমেছে। ‎ভগবানের কৃপা ও পাপমুক্তির আশায় শিশু ও বৃদ্ধরাও বাদ যায়নি স্নানোৎসব বরণ করতে। ‎ ‎

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত হোসেনপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় অষ্টমী স্নানোৎসবের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হোসেনপুর উপজেলা শাখা ও পৌর শাখা। ‎

‎অষ্টমী স্নান পরিদর্শন করেন- কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। ‎ এ সময় হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম মবিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, ‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মো: তানভীর হাসান জিকো, কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল চন্দ্র দেব জগাই , পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র বনিক (তাপস), উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, পৌর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক তাপস দেবনাথসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎ ‎অষ্টমী স্নান উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যাগে পুণ্যার্থীদের মাঝে খাবার পানি, ফল ও শুকনো খাবার সরবরাহ করা হয়। ‎ ‎

অষ্টমী স্নান উপলক্ষ্যে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর,ঐতিহ্যবাহী কুলেশ্বরী বাড়ী ও মাঠ ও রামপুর বাজারে বসে অষ্টমীর মেলা। মেলায় দোকানিরা নানা খেলনা, মিষ্টি জাতীয় খাবার ও বাহারি গ্রামীণ পণ্যের পসরা সাজিয়ে বসেন। অষ্টমীর স্নানোৎসব ও মেলাকে কেন্দ্র উপজেলার সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করে। ‎ ‎

কিশোরগঞ্জ সদর থেকে অষ্টমী স্নানে আসা শ্রীপা সরকার বলেন,’প্রতিবছরই এখানে স্নান ‎করতে আসি। এবারও একটি সুন্দর আয়োজন হয়েছে। এখানে অনেক মানুষ স্নান করতে আসেন। ‎ ‎

কিশোরগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান,ধর্মীয় রীতি অনুযায়ী গীতাপাঠ, মাল্যজপ, ধ্যান, প্রসাদ বিতরণ, হরিনাম সংকীর্তনের মধ্যদিয়ে পূণ্যার্থীরা স্নানোৎসব সম্পন্ন করেন।

জেলার ১৩টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও,নান্দাইল, ঈশ্বরগঞ্জ থেকেও পূণ্যার্থীরা অংশ নেন উৎসবে। ‎ ‎হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান,’সুন্দর ও উৎসব মুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। গতবছরের তুলনায় এবার বেশী পুণ্যার্থী এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎

আপডেট সময় : ০৩:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬