ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

হোসেনপুরে তুচ্ছ ঘটনার বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু-আটক ৩

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৪০৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
367

কিশোরগঞ্জের- হোসেনপুরে তুচ্ছ ঘটনায় কে কেন্দ্র করে ধানের খড় শুকানো নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আশু মিয়া  একই গ্রামের বাসিন্দাআব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক বিকাল ৫টার দিকে- নিজ বাড়ির পাশের রাস্তায় ধানের খড় নিয়ে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আশু মিয়া।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হোসেনপুরে তুচ্ছ ঘটনার বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু-আটক ৩

আপডেট সময় : ০৬:০৯:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬