ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
93

অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদ ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল। রবিবার বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের ক্লাসরুম, অফিস রুমের বারান্দায় শ্লোগানে দিয়ে ক্যাম্পাস চত্তরে সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশ থেকে এই কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক তদন্ত করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বক্তরা বলেন সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীরা। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং ৫ তারিখের আগে ও পরের কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না।

কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা টিকটকার। অভিযুক্তদের বিরুদ্ধে নারী বিদ্বেষী আচরণের অভিযোগ রয়েছে। তারা নারীদের নামে কটূক্তি ও খারাপ কথা বলে থাকেন।

সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী। অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা তার তদন্ত চেয়ে, সে বিষয়ে মহানগর ও সেন্ট্রাল কমিটিকে অনুরোধ জানান।

যারা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন, দলের সেই ত্যাগী নেতাদের পদ-পদবী না হলেও অন্তত তাদের ত্যাগের যথার্থ স্বীকৃতি ও মূল্যায়ন চান তারা। নতুন কমিটিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করতে হবে, তা না পারলে তাদের পদত্যাগ করতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের বিতর্কিত কমিটির কারণে দলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং শুধু সিটি কলেজ নয়, সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি বিরাজ করছে। বিক্ষোভকারীরা তাদের দীর্ঘদিনের ত্যাগী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন।

তারা জোরালো দাবি জানান যেন তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একইসাথে সেন্ট্রালের প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিশাল রহমান। যুগ্ন আহবায়ক তাফাকুল ইসলাম সৈকত। যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়াড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় : ০২:৪২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬