ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন সাভারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয় বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা

সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
3

ঢাকার সাভারে ক্ষুদ্র সমবায় সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ঋণ ফেরত চাওয়াকে কেন্দ্র করে আহসান উল্লাহ স্বপন (৪২) নামের এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করার পর পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।

সোমবার (৩১ আগস্ট) এ ঘটনায় স্বপনের পরিবারের পক্ষ থেকে সাভার থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। স্বপন সাভার পৌর এলাকার বক্তারপুর মহল্লার বাসিন্দা।

তিনি স্থানীয় বংশী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি। পরিবারের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে বক্তারপুর এলাকার বাসিন্দা মো. ফারুক হোসেন ওই সমিতি থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী, ১২০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি টাকা ফেরত দেননি।

পরে স্বপন ঋণের টাকা চাইলে ফারুক ‘আজ দেব, কাল দেব’ বলে সময় নিতে থাকেন। একপর্যায়ে টাকা পরিশোধের জন্য চাপ দিলে স্বপনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। স্বপনের পরিবারের লিখিত অভিযোগে বলা হয়, রোববার (৩০ আগস্ট) রাত ১টার দিকে এলাকায় লোডশেডিং চলছিল।

ওই সময় স্বপন বাড়ির গেটের সামনে হাঁটাহাঁটি করছিলেন। তখন ফারুকসহ কয়েকজন সেখানে গিয়ে তার ওপর হামলা চালান। রফিক নামে একজন পেছন থেকে সুইচ গিয়ার দিয়ে স্বপনের ঘাড়ে আঘাত করেন। পরে নজরুল ও কুট্টি মোল্লা রামদা দিয়ে তার মাথা, বাম গাল ও বাম হাতে আঘাত করেন।

স্বপনের ছেলে মেহেদী হাসান শ্রাবণ অভিযোগ করেন, হামলার একপর্যায়ে তার বাবা মাটিতে পড়ে গেলে ফারুক ও তার ছেলে ফয়সাল ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন। পরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে হামলাকারীরা তাদেরও মারধর ও হত্যার হুমকি দিয়ে চলে যান।

হামলাকারীরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় স্বপনকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় বলে জানান তার ছেলে। সাভার থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন।

তখন স্বপনের অস্ত্রোপচার চলছিল। এ কারণে তার সাথে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তবে পরিবারের সদস্য ও চিকিৎসকদের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, স্বপনের পুরুষাঙ্গ কেটে দেওয়া হয়েছে। এসআই আব্দুল ওয়াহাব আরও বলেন, ক্ষুদ্রঋণ সমিতি থেকে নেওয়া ৩০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করেই স্বপনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকায় ঋণের টাকা ফেরত চেয়ে নিজের পুরুষাঙ্গ হারালেন স্বপন

আপডেট সময় : ০৯:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬