ঢাকা ০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়াকাটায় ফিস ফ্রাই রাস্তা নির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ সরকারি বালু ব্যবহারে চাঞ্চল্য ঠিকাদারের মালমা দেয়ার হুমকিতে আতঙ্কে সাধারণ মানুষ। অনিশ্চয়তা কাটিয়ে হাসিমুখে পরীক্ষার টেবিলে ৩৩ শিক্ষার্থী রাজশাহী চেম্বার নির্বাচনে ইমাম মেহেদীর বিশাল জয় ব্যবসায়ীদের আস্থার প্রতিফলন রাজশাহীর পদ্মা পাড়ে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আতঙ্কে স্থানীয়রা আমিনবাজারে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ভোগান্তিতে যাত্রীরা সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে মানিকগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ শেষে হত্যা অভিযুক্ত পলাতক গণপিটুনিতে বাবা-চাচা নিহত হয়েছে আমিনবাজারে গ্যাস সংযোগ চালুর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে ভোগান্তিতে যাত্রীরা চট্টগ্রামে মামলার ১২ ঘণ্টার মধ্যেই প্রাইভেট কার উদ্ধার, চাকরিচ্যুত চালক গ্রেপ্তার মতিহারে বাংলা নববর্ষ উপলক্ষে রূপা-১৬ পরিবারের মিলনমেলা

সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
26

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর ধারাবাহিক বিশেষ অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুরিয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক তিনটি অভিযানে এই সাফল্য অর্জন করে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ তারিখে দিনব্যাপী ও রাতের বিভিন্ন সময়ে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে সাভার থানাধীন বক্তারপুর এলাকা থেকে মোঃ শাহীন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। দ্বিতীয় অভিযানে রাতের দিকে সাভার মডেল থানাধীন আক্রান এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২১ হাজার টাকা। অপরদিকে, তৃতীয় অভিযানে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তারা হলেন— মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) এবং নাজমুল হক (২৫)। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পুরিয়া হেরোইন (ওজন প্রায় ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রেজাউল করিমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার ও আশুলিয়ায় ডিবির বিশেষ অভিযানে বিপুল ইয়াবা ও হেরোইনসহ সাতজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে

আপডেট সময় : ১১:২৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬