ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিতআনোয়ার

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
179

ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞানের আলোয় আলোকিত আগামীর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়’কে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। রবিবার (৫ জুলাই) সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, প্রকৃত সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, “চাকরি, উদ্যোক্তা কিংবা ব্যবসা—যে ক্ষেত্রেই কাজ করো না কেন, নিজেদের দক্ষতা ও যোগ্যতার মাধ্যমে প্রতিষ্ঠিত হতে হবে।

May be an image of dais

এমন উচ্চতায় পৌঁছাতে হবে, যেখানে আমরা পৌঁছাতে পারিনি। কোনো অবস্থাতেই হতাশ হওয়া যাবে না। মাদকাসক্তির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তোমরা পরিবার ও দেশের গর্ব।

তাই কোনোভাবেই মাদকের করাল গ্রাসে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করা যাবে না। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, “সন্তানদের শুধু বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয় না। তাদের প্রতি নিয়মিত খেয়াল রাখতে হবে। অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিক্ষা প্রতিষ্ঠান সত্যিকার অর্থেই আনন্দময় ও আদর্শ শিক্ষাঙ্গনে পরিণত হতে পারে।

May be an image of one or more people, people smiling, dais and text

বিদ্যালয়ের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য বলেন, “বর্তমান সরকারের সময়ে যদি কোনো বালিকা বিদ্যালয় সরকারি করার উদ্যোগ নেওয়া হয়, তবে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে এটিকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

এছাড়া একাডেমিক সমস্যার সমাধান, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা এবং বিদ্যালয়ের পুকুর ভরাট করে একটি মহিলা হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানের প্রথম পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

পরে দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও অভিনয়ের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং ভিপি আলহাজ মো. বদিউজ্জামান বদির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন সাবিনা সিদ্দিকা রিতা, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার গোলাম মোস্তফা এবং ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের প্রশাসক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী জোহরা বাশার পলি।

এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা আক্তার, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। দিনব্যাপী এই আয়োজন এলাকাবাসীরও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিতআনোয়ার

আপডেট সময় : ০৭:৩২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬