সংবাদ শিরোনাম ::
সাভারের পিস্তল ও গুলিসহ আটক করে তিনজনকে
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
সাভারে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকরা হলেন সুমন, জাহিদ ও সবুজ। র্যাব জানায়, আজ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় র্যাবে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৪, সিপিসি-২ এর কম্পানি কমান্ডার শাহীনুর কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত রয়েছে।



















