ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের জাল সাক্ষরে মন্দিরের চাল আত্মাসাৎ ও হাতজোড় করে ক্ষমা চাইলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড় আতঙ্কে এলাকাবাসী রয়েছেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন আদালতে সাংবাদিকের বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ পরীমনির, মামলায় জামিন সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি বেতন বৃদ্ধি ঘিরে শ্রমিক অসন্তোষ এড়াতে চট্টগ্রামে সমন্বয় সভা বাঘার তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান আড়ানী রেলব্রিজ (KPI) পুলিশ প্রশাসনের বাৎসরিক পরিদর্শন সাভার ও আশুলিয়ার চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন মজুরি চূড়ান্ত জানুয়ারিতে মিলবে বর্ধিত বেতন

সাভারের দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৪১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
377

সাভারের আশুলিয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নিজেই পুলিশ নিয়ে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি।

জানা যায়, স্থানীয় এক ভুক্তভোগী মহিলার অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া এলাকার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই চাঁদাবাজকে আটক করা হয়।

পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। এদিকে অভিযানের খবর পেয়ে এলাকায় থাকা মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্বাচনী ইশতেহারের ১শ’ দিনের কর্মসূচির অংশ হিসেবে এলাকায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান শুরু করা হয়েছে।

এ সময় সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন,চাঁদাবাজদের কোনো দল নেই।সে যে দলেরই হোক না কেন,তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের ওপর কোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানি বরদাস্ত করা হবে না।

তিনি জোর দিয়ে বলেন, দুষ্কৃতকারীদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

সাভারের দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু

আপডেট সময় : ০২:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬