সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
- আপডেট সময় : ১০:১৮:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাভারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডে সাভার পৌরসভা বিএনপির উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এ সময় সাভার পৌরসভা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তার পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।













