ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিনের সতর্কবার্তা বিষয়টি বিএনপি এড়িয়ে গেলে ভালো হবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
356

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেওয়ার প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ‘গতকাল (একুশের প্রথম প্রহর) যেভাবে নেতা-কর্মীরা উচ্ছৃঙ্খল আচরণ করেছে, একই ঘটনা অন্য আসনেও ঘটতে পারে। পুষ্পস্তবক অর্পণে বাধার বিষয়টি বিএনপি যদি এড়িয়ে যেতে চায়, তাহলে তা তাদের জন্য ভালো হবে না। এটি আমার স্পষ্ট বার্তা।’

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শুক্রবার গভীর রাতে সরাইলের শহীদ মিনারে বিএনপির নেতা-কর্মীদের বাধার মুখে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা।

আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আমরা সবকিছুতেই রাজনীতি টেনে আনি। যে সরকার ক্ষমতায় আসে, তারা নিজেদের মতো করে ইতিহাস লিখে। ফলে ইতিহাসে আমরা কখনো দেবতা, কখনো ইবলিশ—এই দুই চরম অবস্থানের মাঝখানে সাধারণ মানুষের জায়গা থাকে না।’

পাঠ্যবইয়ে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরকার এসেছে-গেছে, কিন্তু ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস কোথাও পূর্ণাঙ্গভাবে লিপিবদ্ধ হয়নি। এটি জাতি হিসেবে আমাদের জন্য দুঃখজনক ও লজ্জার বিষয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক আমিনুল ইসলাম, সরকারি হাজি আব্দুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিনের সতর্কবার্তা বিষয়টি বিএনপি এড়িয়ে গেলে ভালো হবে না

আপডেট সময় : ০৬:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬