শহীদ জিয়া সৃতি সংসদ ঢাকা জেলা কমিটির আহবায়ক মোঃ মোশাররফ মোল্লা করা হয়
- আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
১৯৮২ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে ব্যারিস্টার গোলাম হাফিজের নেতৃত্বে শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই সংগঠনের অনুমোদন দিয়েছিলেন।
রবিবার সকালে শহীদ জিয়া সৃতি সংসদের ৫৬ বিশিষ্ট ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। উক্ত সংগঠনটির সভাপতি মিনহাজ সিকদার ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দীন, আহবায়ক কমিটিকে দিক নিদর্শেনা দেন আগামী তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার।
মোঃ মোশারফ হোসেন মোল্লাকে আহবায়ক, সোলায়মান ফকির সুমনকে সদস্য সচিব ও মাহবুব রহমান মিরাজকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
নবগঠিত কমিটির আহবায়ক মোঃ মোশারফ হোসেন মোল্লা ও সদস্য সচিব মোঃ সোলায়মান ফকির সুমন বলেন, দলের ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে ইনশাল্লাহ।



















