ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ প্রতারক চক্রের ৩ সদস্য আটক।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
250

নাটোরের লালপুর থানা পুলিশের অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার প্রতারক (হ্যাকিং) চক্রের ৩ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী, এএসআই (নিঃ) মোঃ আনছার আলী ও সঙ্গীয় ফোর্স সরকারি পিকআপ ও মোটরসাইকেলযোগে বিশেষ অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে শুক্রবার (০৯ মে) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের রাজন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিং চক্রের সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১. মোঃ রাজন আলী (৩১), পিতা: মোঃ দোয়াবর, সাং- দুড়দুড়িয়া, থানা- লালপুর, জেলা- নাটোর। ২. মোঃ আহাদ আলী (১৯), পিতা: মৃত মজিবর রহমান। ৩. মোঃ তুষার আলী (২০), পিতা: মোঃ তুহিন আলী। শেষের দুইজনের বাড়ি চকে-নায়ের, থানা- বাঘা, জেলা- রাজশাহী। পুলিশ জানায়, আসামিরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীদের ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইমো আইডিতে অবৈধভাবে প্রবেশ করত। পরে পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা নং-১৫, তারিখ: ০৯/০৫/২০২৬ ইং, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লালপুরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ প্রতারক চক্রের ৩ সদস্য আটক।

আপডেট সময় : ০৯:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬