ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে দল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ২৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে আজ বোস্টনে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে ম্যাচ শুরুর আগেই চমক দেখিয়েছে নরওয়ে। দল ঘোষণার সময় সবচেয়ে বড় দুই তারকা আর্লিং হালান্ড ও অধিনায়ক মার্টিন ওডেগার্ডকে শুরুর একাদশে রাখেননি কোচ।

ফুটবলপ্রেমীরা কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডের বহুল প্রতীক্ষিত দ্বৈরথ দেখার অপেক্ষায় থাকলেও শুরু থেকেই সেই সুযোগ মিলছে না। তবে নরওয়ের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ।

নকআউট পর্বের আগে তারকাদের বিশ্রাম

প্রথম দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে নরওয়ে আগেই রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। তাই ফ্রান্সের বিপক্ষে ঝুঁকি না নিয়ে দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। আগের ম্যাচের একাদশ থেকে ১০ জন খেলোয়াড়কে পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন হালান্ডও।

নকআউট পর্বই এখন মূল লক্ষ্য

১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে পরবর্তী পর্বের জন্য দলকে শতভাগ প্রস্তুত রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে তারা।

সেনেগালকে হারানোর পর ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে হালান্ডও বলেছিলেন, নকআউটে ওঠাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য। পাশাপাশি তিনি মন্তব্য করেন, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম শক্তিশালী দাবিদার ফ্রান্স।

বদলি হিসেবেও নামতে পারেন হালান্ড

শুরুর একাদশে না থাকলেও নরওয়ের ম্যাচ স্কোয়াডে রয়েছেন হালান্ড। তাই ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানো হতে পারে।

চলমান বিশ্বকাপে হালান্ড ও এমবাপে—দুজনেরই গোল সংখ্যা ৪টি। গোল্ডেন বুটের লড়াইয়ে তারা শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে মাত্র এক গোল পিছিয়ে। ফলে বদলি হিসেবে মাঠে নেমেও গোলসংখ্যা বাড়ানোর সুযোগ থাকবে হালান্ডের সামনে।

অন্যদিকে ফ্রান্স শিবিরেও রয়েছে পরিবর্তন। কিলিয়ান এমবাপে শুরুর একাদশে থাকলেও প্রধান কোচ দিদিয়ের দেশম ব্যক্তিগত কারণে দলের সঙ্গে নেই। মায়ের মৃত্যুতে তিনি ফ্রান্সে ফিরে গেছেন। তার অনুপস্থিতিতে আজ দলের দায়িত্ব পালন করছেন সহকারী কোচ গি স্তেফাঁ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে দল

আপডেট সময় : ০৯:৩৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬