যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে প্রদান করা হয়েছে বিশেষ সম্মাননা
- আপডেট সময় : ১০:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে একটি বিশেষ রেজোল্যুশন প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মার্চ) জর্জিয়া অঙ্গরাজ্যের গভর্নর ব্রায়ান পি কেম্প সিনেটের এক আনুষ্ঠানিক অধিবেশনে সেনাবাহিনী প্রধানের কাছে এ সম্মাননা তুলে দেন।
এর আগে মঙ্গলবার সকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়ার গভর্নর ব্রায়ান পি কেম্পের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। দ্বিপক্ষীয় এ বৈঠকে তাঁরা সামরিকসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল সিনেট অধিবেশনে অংশগ্রহণ করে। এ সময় তিনি জর্জিয়ার লেফটেন্যান্ট গভর্নর বার্ট জোনেসের সঙ্গে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ মার্চ সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান।



















