ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে ঢাকা ১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবু

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
344

ঢাকার সাভার ও আশুলিয়াকে মাদক এবং চাঁদাবাজমুক্ত করতে এবার সরাসরি জনগণের সহায়তা চাইলেন স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি এলাকার মাদক কারবারি ও চাঁদাবাজদের তথ্য তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানোর আহ্বান জানিয়েছেন এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান।ফেসবুক পোস্টে তিনি লিখেন, “মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর সংগ্রহ করে আমার হোয়াটসঅ্যাপ (০১৭২২২২২২০৮) নম্বরে জানান। আপনাদের পরিচয় গোপন রাখা হবে।” পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কেউ যদি মেসেজ না দিয়ে সরাসরি কথা বলে তথ্য দিতে চান যোগাযোগ করতে পারবেন।সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল হওয়ায় এখানে মাদক ও চাঁদাবাজির দৌরাত্ম্য দীর্ঘদিনের সমস্যা। অনেকেই ভয়ে মুখ খুলতে চান না। সংসদ সদস্যের এমন সরাসরি ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সাধারণ মানুষ এখন নির্ভয়ে অপরাধীদের তথ্য দিতে পারবেন বলে আশা করা হচ্ছে। পরিচয় গোপনের নিশ্চয়তা দেওয়ায় স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে ঢাকা ১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবু

আপডেট সময় : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬