ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

মাদক ছাড়লে তিন মাসের ভরণ পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল

তৌহিদুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
181

কিশোরগঞ্জের- হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নকে মাদকমুক্ত করার আহ্বান জানিয়ে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূইয়া হিমেল। শুক্রবার জুমার নামাজের পর তিনি ঘোষণা দেন, গোবিন্দপুর ইউনিয়নের কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তিনি ব্যক্তিগত উদ্যোগে তার তিন মাসের সম্পূর্ণ ভরণ-পোষণের দায়িত্ব গ্রহণ করবেন।

এ বিষয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও একটি পোস্ট দেন হিমেল। সেখানে তিনি লেখেন, “গোবিন্দপুর ইউনিয়নের যে কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় মাদক ছেড়ে ভালো পথে ফিরে এলে আমি ব্যক্তিগতভাবে তার তিন মাসের সব ধরনের ভরণ-পোষণের দায়িত্ব নেব, ইনশাআল্লাহ।

তার এ ঘোষণার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে মাদকমুক্ত সমাজ গঠনে একটি মানবিক ও ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সচেতন মহলের মতে, শুধু আর্থিক সহায়তা নয়, মাদকাসক্তদের স্থায়ীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চিকিৎসা, নিয়মিত কাউন্সেলিং, কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক পুনর্বাসনের ব্যবস্থাও নিশ্চিত করা প্রয়োজন। তাদের অভিমত, প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগেই মাদক নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাদক ছাড়লে তিন মাসের ভরণ পোষণের দায়িত্ব নেবেন সাবেক চেয়ারম্যান হিমেল

আপডেট সময় : ০১:৪১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬