ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ময়মনসিংহে ডিবি পুলিশের পরিচয়ে রডবোঝাই ট্রাক ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রায় ১৪ টন রড ছিনতাইয়ের অভিযোগ অভিযাগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার ভালুকা থানায় ডাকাতির মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালিয়া এলাকায় শুক্রবার রাতে ডাকাত দলের কবলে পড়ে একটি ট্রাক। শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে একটি ট্রাকে ১৪ টন রড নিয়ে ট্রাকমালিক মো. আসাদুজ্জামান (তরুন) ময়মনসিংহ শহরের আবুল খায়ের ডিপোর দিকে রওনা দেন। মো. আসাদুজ্জামান নগরের গোহাইলকান্দি এলাকার বাসিন্দা। ট্রাক চালাচ্ছিলেন চালক মো. এরশাদুল।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহগামী মহাসড়কের উপজেলার আখালিয়া জিনজির শাহ মাজারের বিপরীত পাশে ট্রাকটি পৌঁছামাত্র সাদা রঙের একটি মাইক্রোবাস পেছন থেকে এসে ট্রাকটিকে সিগন্যাল লাইট দিয়ে গতিরোধ করে। সাত সদস্যের দলটির একজনের পোশাকে ডিবি লেখা ছিল।

তাঁরা ট্রাকটি থামিকে ট্রাকের মালিক ও চালককে জোরপূর্বক মাইক্রোবাসে উঠিয়ে ট্রাক ও ট্রাকে থাকা ১৪ টন রড অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ ছাড়া ট্রাকমালিকের কাছে থাকা ২৫ হাজার ৩০০ টাকাও জোরপূর্বক নিয়ে নেন। পরে ট্রাকের মালিক ও চালককে ভোরবেলা ঢাকার পূর্বাচলের ১৫ নম্বর সেক্টরে নামিয়ে দেন। এ ঘটনায় দুপুরে ভালুকা থানায় এসে অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।

ট্রাকের মালিক মো. আসাদুজ্জামান বলেন, ‘পেছন থেকে আসা সাদা রঙের মাইক্রোবাসটি ট্রাক থামিকে ডিবি পুলিশ পরিচয় দিতে থাকেন কয়েকজন। এ সময় তাঁদের হাতে হ্যান্ডকাফ, ওয়্যারলেস সেট দেখিয়ে ট্রাকে অবৈধ মাল আছে বলে ট্রাক থেকে আমাদের নামিয়ে তাঁদের মাইক্রোতে তুলে নেন। এরপর চোখ ও হাত-পা বেঁধে মারধর শুরু করেন। পরে ভোরে রাস্তার পাশে ফেলে যান।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রায় ১৪ টন রডসহ ট্রাক নিয়ে গেছে ডিবি পরিচয়ধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে এবং মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ময়মনসিংহে ডিবি পুলিশের পরিচয়ে রডবোঝাই ট্রাক ডাকাতি

আপডেট সময় : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬