ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

মনোনয়ন না পেলেও থামবেন না: জনসেবার রাজনীতিতে দৃঢ় নুর উন নাহার বেগম

কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
181

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুর উন নাহার বেগমকে ঘিরে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মনোনয়ন পাওয়া বা না পাওয়ার সীমার বাইরে গিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন একজন দায়িত্বশীল, মানবিক ও জনমুখী সমাজকর্মী হিসেবে।

তার মতে, রাজনীতি মানে কেবল পদ-পদবি নয়—মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দায়িত্ব। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের উলিপুরসহ বিভিন্ন চরাঞ্চলের মানুষের পাশে নীরবে কাজ করে আসছেন তিনি।

বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা—এসব মানবিক কার্যক্রমে নিয়মিত সম্পৃক্ততার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার সবচেয়ে বড় শক্তি তার ইতিবাচক মনোভাব ও অটল প্রতিশ্রুতি। দলীয় মনোনয়ন না পেলেও মাঠে সক্রিয় থাকার যে দৃঢ়তা তিনি দেখিয়েছেন, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। স্থানীয়দের ভাষ্য, “নেতৃত্ব শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়—মানুষের পাশে থাকার মধ্যেই এর প্রকৃত মূল্যায়ন।

এই জায়গায় নুর উন নাহার বেগম ব্যতিক্রম।” ঘনিষ্ঠজনরা জানান, তিনি বিশ্বাস করেন রাজনীতি একটি দীর্ঘমেয়াদি অঙ্গীকার, যেখানে মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় সাফল্য। এ কারণেই মনোনয়ন না পেলেও উলিপুরবাসীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তার কার্যক্রম অব্যাহত থাকবে।

বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত এই নারী নেত্রী মনে করেন, কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে প্রয়োজন সুপরিকল্পিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টা। তরুণদের সম্পৃক্ত করা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন—এই লক্ষ্য নিয়েই তিনি কাজ করে যেতে চান।

এ প্রসঙ্গে নুর উন নাহার বেগম বলেন, “মনোনয়ন একটি প্রক্রিয়া মাত্র, কিন্তু মানুষের ভালোবাসা ও দায়িত্ববোধ তার চেয়েও বড়। আমি সবসময় উলিপুর ও কুড়িগ্রামের মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো—ইনশাআল্লাহ।” উলিপুরের রাজনৈতিক অঙ্গনের কয়েকজন ব্যক্তিত্ব মনে করেন, তার এই ইতিবাচক মনোভাব রাজনীতিতে একটি সুস্থ বার্তা বহন করে। এতে স্পষ্ট হয়—ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মনোনয়ন না পেলেও থামবেন না: জনসেবার রাজনীতিতে দৃঢ় নুর উন নাহার বেগম

আপডেট সময় : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬