ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা উলিপুরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
13

কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে বাঘা উপজেলায় ১৫ জন কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

২৩ জৃন মঙ্গলবার বাঘা ব্র্যাক এলাকা অফিস প্রাঙ্গনে অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ব্র্যাক এলাকা ব্যবস্থাপক দাবী মোঃ সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবুল হাশেম, পদ্মা প্রেস ক্লাবে সভাপতি মোঃ হাবিল উদ্দিন। উপস্থিত ছিলেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক দাবী মোঃ মহিউল ইসলাম, হিসাব কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,সিও সেলপ মোঃ মমিনুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কিশোরী দলের সদস্যরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৫ জন কিশোরীকে প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের মুরগির বাচ্চা এবং মুরগি পালন কার্যক্রম শুরু করার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এর আগে তাদের মুরগি পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, টিকাদান এবং রোগ প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বক্তারা বলেন, কিশোরীদের দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং পরিবারে অর্থনৈতিক অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের হাতে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা তুলে দেন। উপস্থিত অভিভাবক ও কিশোরীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬