ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
114

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার দুর্গম চরাঞ্চল খ্যাত ৭নং চকরাজাপুর ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে নবনির্মিত পুলিশ ফাঁড়ির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (শনিবার)

৭নং চকরাজাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এই চরাঞ্চলের মানুষ নানাভাবে নির্যাতিত ও বঞ্চিত হয়ে আসছে।

তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনী চরের মানুষের সর্বস্ব লুটে নিত। দেশ স্বাধীন হলেও চরাঞ্চলের ভৌগোলিক দুর্গমতাকে কাজে লাগিয়ে কিছু অপরাধী এখনো চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। দেশের মাটিতে কোনো অপরাধীর ঠাঁই হবে না।

তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে—অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এই পুলিশ ফাঁড়ি স্থাপনের পর থেকে চরাঞ্চলে অন্যায়-অত্যাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, পুলিশ সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত। সামাজিক যেকোনো অপরাধ দমনে পুলিশ বদ্ধপরিকর।

এই দুর্গম চরাঞ্চলে সাম্প্রতিক সময়ে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় মানুষের দাবির প্রেক্ষিতেই এই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে, যাতে চরের সাধারণ মানুষ দ্রুত ও যথাযথ আইনি সেবা পেতে পারেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), তাঁর বক্তব্যে বলেন, দেশের আইন সবার জন্য সমান, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। এই অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রবণতা শূন্যে নামিয়ে আনতেই এই ফাঁড়ির কার্যক্রম শুরু করা হলো। পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, চারঘাট-বাঘা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ খালেদ হোসেন,

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম এবং চারঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মালেক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম বাবুল, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিব, চকরাজাপুর ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক জগলু শিকদার, এবং রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের চরাঞ্চলবাসী। নতুন এই পুলিশ ফাঁড়ি উদ্বোধনের ফলে চরাঞ্চলের মানুষের মাঝে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা দূর হবে এবং এলাকায় স্বস্তি ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬