ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি

বাঘায় ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হক এর নেতৃত্বে এসআই শেখ আবু জামিল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ সোমবার ২৯/০৬/২০২৬ তারিখ অপরাহ্নে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য বাঘা থানাধীন দক্ষিণ মিলিক বাঘা গ্রামের মো: ইউসুফ আলীর ক্যারেট গোডাউনের সামনে কাঁচা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ওসি নিজে ও ফোর্সের সহায়তায় তাদের আটক করতে সক্ষম হন। আটকৃতরা হলেন- বাঘা থানাধীন চক ছাতারী গ্রামের নফির উদ্দিনের পুত্র জামাল উদ্দিন (৫৩) এবং দক্ষিণ মিলিক বাঘা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে আসলাম আলী। পরবর্তীতে নিয়ম অনুযায়ী তাদের দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ ৩,৪২০ টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুইজনই এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে মোট ৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। প্রতিবার জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই পেশায় জড়িয়ে পড়তো। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে। সম্মানিত বাঘাবাসী, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সমাজের সকল শ্রেণি-পেশার নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। মাদক উদ্ধার ও নির্মূল অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় ২৫ পিস ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:১৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬