সংবাদ শিরোনাম ::
বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৩০:০৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ১১১ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। রাজশাহীর পুলিশ সুপার নাঈমুল হাছানের দিকনির্দেশনা ও সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল খালেদ হোসেনের তত্ত্বাবধানে বাঘা থানার ওসি সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিকের একটি দল সোমবার গৌরাঙ্গপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় ইয়াবা বিক্রির সময় একই গ্রামের আসান আলীর ছেলে হাসিব ইসলাম (২৫)কে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর হাসিব মাদক বিক্রির কথা স্বীকার করে মাদকের উৎস সম্পর্কে তথ্য দেন। এ ঘটনায় বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে, যার মামলা নম্বর ৫, তারিখ ৫/৫/২০২৬। আটকৃত আসামিকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।













