ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

বাঘায় সাপ্তাহিক চৌকিদার প্যারেডে ঈদুল আযহার নিরাপত্তা জোরদারে নির্দেশ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩২৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
284

বাঘা থানা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক চৌকিদার প্যারেড ৩০ এপ্রিল গ্রহণ করেন চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার খালেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাঘা থানার অফিসার ইনচার্জ মো: সেরাজুল হক।

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের বিভিন্ন অপরাধের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়। ঈদকে সামনে রেখে কৃষকসহ বিভিন্ন পেশার দরিদ্র মানুষ কুরবানীর জন্য গরু-ছাগল লালন-পালন করেন। অনেকেই ঋণ নিয়ে গবাদিপশু মোটাতাজা করেন। কিন্তু বিগত সময়ে রাতের আঁধারে গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরির ঘটনা ঘটেছে। এ বছর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে জন্য ইউনিয়ন এলাকায় থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশদেরও রাত্রিকালীন টহলে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠানে অতিরিক্ত মালামাল থাকায় হাট-বাজার এলাকায় পুলিশি টহল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নাড়ির টানে শহর থেকে গ্রামে ফেরা মানুষ যেন দুষ্কৃতিকারীর কবলে না পড়ে সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে সেখানে সার্বক্ষণিক পুলিশি নজরদারির ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বলা হয়, থানা পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মী ও সচেতন নাগরিকরা একসঙ্গে কাজ করলে যেকোনো পরিস্থিতি মোকাবেলা সম্ভব। বাঘা থানা এলাকাকে নিরাপদ রাখতে সবাইকে নিজ জায়গা থেকে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় সাপ্তাহিক চৌকিদার প্যারেডে ঈদুল আযহার নিরাপত্তা জোরদারে নির্দেশ

আপডেট সময় : ০২:৪১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬