ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬ ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যৌতুক আইনে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৪ জনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। শনিবার ১৪ জুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, আটকৃতদের মধ্যে ১। মোঃ সজিব খান ওরফে সজিব ২০১২ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া সাজা ভোগ না করে পলাতক ছিলেন।

তাকে বাঘা পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপর ৩ জন হলেন- বাঘা থানার নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি ২। মোঃ রাফিদ হাসান রাজ, ৩। মোঃ নাহিদ ইসলাম ওরফে নাইট এবং ৪। মোঃ মনিরুল ইসলাম ওরফে জমজম।

তাদের বিরুদ্ধে থানায় দায়েরকৃত মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অভিযান চালিয়ে তাদের নিজ এলাকা থেকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বাঘা থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং পলাতক-পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন

আপডেট সময় : ০৬:১৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬