ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় মে দিবসের শ্রমিক সমাবেশ শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ২৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঐতিহাসিক মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বিশাল শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা শ্রমিক দলের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। মেহনতী মানুষ তাদের শরীরের ঘাম ঝরিয়ে দেশ গড়ার কাজে নিরলস অবদান রেখে চলেছেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশে শ্রমিকদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার সূচনা করেছিলেন।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের সকল ন্যায্য অধিকার ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকুনুজ্জামান। বক্তারা শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা এবং বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি বৃদ্ধির দাবি জানান।

তারা মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বাঘা উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. মাহাতাব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল ইসলাম বাবলু, সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন,

সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাবেক সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তফি, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এবং বাঘা উপজেলা মহিলা দলের সভাপতি মোসা সেলিনা আক্তার শাপলা।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে স্থানীয় শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের শত শত নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মে দিবসের শ্রমিক সমাবেশ শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি

আপডেট সময় : ০৬:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬