ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমার সময়সীমা বাড়াল এনবিআর বাঘা মনিগ্রাম ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ কর্মসূচি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ কুতুবউদ্দিন তালুকদার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আসিফও পেলেন সম্মাননা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতি-স্বেচ্ছাচারিতা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে সাভারের বিজিবির অস্থায়ী ক্যাম্প স্থাপন মোতায়েন ৬০ সদস্য পরিচ্ছন্ন সবুজ ও নান্দনিক স্বাস্থ্য কমপ্লেক্স গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কুয়াকাটায় হোটেল কর্মীকে মারধরের অভিযোগ, খাসজমি দখল নিয়েও শাহ আলমকে ঘিরে বিতর্ক বাঘায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করলেন এসিল্যান্ড নুসরাত জাহান মোহনপুরে কৃষকদের মাঝে এয়ার ফ্লো মেশিন ও কৃষি প্রণোদনা বিতরণ শীতের আগমনী বার্তা বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

বাঘায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ যুবককে ১ বছরের কারাদণ্ড, মাদক জনসম্মুখে বিনষ্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২১২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
175

বাঘা থানা পুলিশের প্রসিকিউশনের প্রেক্ষিতে আজ ১৮ জুন ২০২৬ বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোঃ মিঠু, ২৯, নামের এক যুবককে মাদকদ্রব্যসহ আটক করে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্তের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মিঠু দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন।

মাদকের নেশায় তিনি পরিবারের সদস্যদের প্রায়ই মারধর করতেন এবং প্রতিবেশীদের নানাভাবে অত্যাচার করতেন। এছাড়াও তিনি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গেও জড়িত ছিলেন বলে এলাকাবাসী জানান। আটকৃত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।

অভিযুক্তের কাছ থেকে জব্দকৃত গাঁজা ও নেশা করার সামগ্রী ঘটনাস্থলে জনসম্মুখে বিনষ্ট করা হয়। বাঘা থানা পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে স্থানীয়দের সার্বিক সহযোগিতা কামনা করছে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: গাঁজাসহ যুবককে ১ বছরের কারাদণ্ড, মাদক জনসম্মুখে বিনষ্ট

আপডেট সময় : ১০:১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬