ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বাঘায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও ১৬ প্রহর রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ২১৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাঘা উপজেলায় ব্যাপক আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ এবং ১৬ প্রহরব্যাপী রাধা-গোবিন্দের লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। সভাপতিত্ব করেন বাবু মনিহরণ পান্ডে। প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাঁদ বলেন, “আমি মজলুম মানুষের প্রতিনিধি।

রাজনীতি করতে গিয়ে দীর্ঘ সময় দেশের বিভিন্ন কারাগারে জীবন কাটিয়েছি। এই সময়ে স্ত্রী ও মাকে হারিয়েছি, তবুও রাজনীতি ছাড়িনি। অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।” তিনি আরও বলেন, যারা এক সময় জান্নাতের টিকিট বিক্রির কথা বলেছিল, তারা দুর্গাপূজায় ভোট চাইতে আসলেও এখন তাদের দেখা যাচ্ছে না।

তারা স্বার্থের রাজনীতি করে, যা আমাদের দ্বারা সম্ভব নয়। বিশেষ অতিথি রথীন্দ্রনাথ দত্ত বলেন, “কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাণী ভুলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। অর্থ ও লোভের মোহে সত্য ও সুন্দর পথ হারিয়ে ফেলছে। এই দুঃখ ও মায়া থেকে মুক্তি পেতে হলে প্রেমময় শ্রীশ্রী রাধা-গোবিন্দের পথে ফিরে আসতে হবে।

তিনি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার বাকু পান্ডে, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা থানার ওসি সেরাজুল হক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের সভাপতি শামীম সরকারসহ স্থানীয় নেতা ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন উপস্থিত ভক্তরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় অষ্টপ্রহর মহানাম যজ্ঞ ও ১৬ প্রহর রাধা-গোবিন্দ লীলা কীর্তন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬