ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার সাভারের খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সাভারের বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য উদযাপিত করা হয় সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
130

সারাদেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন এবং দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১০ জুলাই) দিনভর তিনি বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সিভিল সার্জনদের সঙ্গে টেলিফোনে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। বন্যার কারণে মানুষের দুর্ভোগ, আশ্রয়কেন্দ্রের পরিস্থিতি, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন তিনি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন। উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি সংস্থা, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারেক রহমান বিশেষভাবে বন্যাকবলিত এলাকার নারী, শিশু, প্রবীণ এবং গর্ভবতী নারীদের নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি নির্দেশনা দেন, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন সুবিধা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ এবং জরুরি স্বাস্থ্যসেবা বজায় রাখার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্যোগের এই সংকটময় সময়ে কোনো অসাধু চক্র যেন চুরি, ডাকাতি, মজুতদারি, ত্রাণ আত্মসাৎ বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পাশাপাশি দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

এদিকে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং দলীয় নেতাকর্মীরা শুরু থেকেই বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তারা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সম্মিলিত মানবিক প্রচেষ্টার মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ দ্রুত কমিয়ে এনে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন বাংলাদেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬