ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

প্রেমের বন্ধন ভাঙতে নারাজ প্রেমিক যুগল! আলিঙ্গনে কান্নার ভিডিও ভাইরাল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
236

দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে পরিবার বাধা হয়ে দাঁড়ানোয় ঘর ছেড়ে অজানার পথে পাড়ি জমিয়েছিলেন এক প্রেমিক যুগল। স্বপ্ন ছিল সংসার বাঁধার, একসঙ্গে নতুন জীবন শুরু করার। কিন্তু শেষ পর্যন্ত পরিবারের আপত্তি, মামলা ও সামাজিক চাপের মুখে ভেঙে যেতে বসেছে তাদের সেই ভালোবাসার সম্পর্ক।

ঘটনাটি কুড়িগ্রামের রৌমারী উপজেলার। জানা গেছে, স্থানীয় এক তরুণ-তরুণীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি পরিবারের অমতে তারা বাড়ি থেকে বের হয়ে যান। এ ঘটনায় মেয়ের মা রৌমারী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে একটি আপস-মীমাংসার বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উভয় পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রেমিক যুগলকে জানানো হয়, তাদের এই সম্পর্ক পরিবার মেনে নেবে না এবং আলাদা হয়ে যেতে হবে। এমন সিদ্ধান্ত শুনেই কান্নায় ভেঙে পড়েন দুজন। একে অপরকে জড়িয়ে ধরে আহাজারি করতে থাকেন তারা। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে একে অপরকে শক্ত করে ধরে কান্না করছেন প্রেমিক-প্রেমিকা। পরিবারের চাপ কিংবা চারপাশের মানুষের উপস্থিতি—কিছুই যেন তাদের আলাদা করতে পারছিল না।

এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “শুক্রবার রাতে ছেলে-মেয়েকে পরিষদ থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণ মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ প্রেমিক যুগলের ভালোবাসার পক্ষে সহানুভূতি প্রকাশ করছেন, আবার কেউ পরিবার ও সামাজিক মূল্যবোধের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমের বন্ধন ভাঙতে নারাজ প্রেমিক যুগল! আলিঙ্গনে কান্নার ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:৫৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬