ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

প্রাথমিক গোল্ডকাপে রানার্সআপ বালিকা দলকে সংবর্ধনা

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৬৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
113

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী রানার্সআপ বালিকা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে (শনিবার ৪জুলাই) আয়োজিত অনুষ্ঠানে খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী এমপি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী রানার্সআপ দলের খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, তাদের এই অর্জন নান্দাইলবাসীর জন্য গর্বের। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তিনি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও অধ্যবসায় বজায় রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে দলের খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাথমিক গোল্ডকাপে রানার্সআপ বালিকা দলকে সংবর্ধনা

আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬