ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামের ঢাকা-রৌমারী মহাসড়কে অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ আশুলিয়ায় ৫২ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারী গ্রেপ্তার করে ডিবি পুলিশ বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
161

রাজশাহীর দামকুড়া থানার জোতরাবন গ্রামের এক নারীর বিরুদ্ধে প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার চেষ্টা, ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং একাধিক ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) সকালে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মামলার বাদী মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম গ্রামের বাসিন্দা মো. আলী হোসাইন । লিখিত বক্তব্যে আলী হোসাইন বলেন, তার বড় ভাই মো. আলী নুর দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত। প্রায় চার মাস আগে ফেসবুকের মাধ্যমে জোতরাবন গ্রামের বাসিন্দা প্রিয়া খাতুনের সঙ্গে তার পরিচয় হয়।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি আরও বলেন, প্রিয়া খাতুন তার পূর্বের বিবাহ ও একটি সন্তান থাকার বিষয়টি গোপন রেখে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে তার ভাইকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করেন। বিষয়টি যাচাই করতে গত ১৭ জুলাই পরিবারের সদস্যদের নিয়ে তারা প্রিয়ার বাড়িতে যান।

সেখানে স্থানীয়দের কাছ থেকে প্রিয়ার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানতে পারেন। এরপর তারা ফিরে আসতে চাইলে অভিযুক্তরা তাদের পথরোধ করে। অভিযোগ সূত্রে জানা যায়, প্রিয়া খাতুন, তার বাবা শুকুর আলী বাবু, মা কাজল রেখাসহ অজ্ঞাতনামা কয়েকজন তাদের আটকে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে বাদী ও তার স্বজনদের মারধর করা হয় এবং ভয়ভীতি দেখানো হয়। পরে বাদী কৌশলে বের হয়ে দামকুড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে। এ ঘটনায় ১৭ জুলাই রাতে দামকুড়া থানায় মামলা (মামলা নং ০৯) দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিয়া খাতুনের সাবেক স্বামী আবুল কালাম আজাদ রিংকুর বিরুদ্ধে যৌতুক, হত্যা চেষ্টা, মারধরসহ প্রায় ১৯টি মামলা রয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি ও একজন সরকারি কর্মকর্তা দাবি করেন, তাদেরও বিভিন্নভাবে ফাঁসিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দামকুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম বলেন, প্রবাসীকে প্রতারণার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার আসামিকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ওই নারী পূর্বেও একাধিক ব্যক্তিকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তার সাবেক স্বামীর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬