ঢাকা ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পুত্রবধূর সঙ্গে বিরোধের জেরে নান্দাইলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে রিপোর্ট-ডাক্তারের সমন্বয়হীনতায় ভোগান্তির শিকার রোগীরা, চিকিৎসা শুরু হতেই ৪ দিন আশুলিয়ায় সাড়ে তিন বছরের শিশুর রহস্যজনক মৃত্যু হয় উলিপুরে কারেন্ট জালসহ আটক ১ জরিমানা জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংসউলিপুর নান্দাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস র‍্যালি, আলোচনা ও উন্নয়নের প্রত্যয় নান্দাইলে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালত দুই হ্যাচারি মালিককে জরিমানা বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা লুটপাট জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিতআনোয়ার উলিপুরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও নতুন সদস্যদের যোগদান অনুষ্ঠানের আয়োজন এনসিপি’র

পুত্রবধূর সঙ্গে বিরোধের জেরে নান্দাইলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
19

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মেরাকোনা গ্রামে সোহরাব উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বাড়ির পেছনের একটি আমগাছে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্র জানায়, সোহরাব উদ্দিনের সঙ্গে তার বড় ছেলে উজ্জ্বল মিয়ার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। সম্প্রতি ওই পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে বুধবার একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল।

স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব ও অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে এ বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন জানান, পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য একটি দরবার বসার কথা ছিল।

এর আগেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তৌহিদুল ইসলাম সরকার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুত্রবধূর সঙ্গে বিরোধের জেরে নান্দাইলে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:২৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬