ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিককে জরিমানা ও কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
296

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এবং লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনার দায়ে এক বরফকল মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে পরিচালিত অভিযানে “ফাহিম মিনি আইস প্ল্যান্ট”-এর মালিক হারুন অর রশিদ (৪৯)-কে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন কলাপাড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসিন সাদিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে। অভিযানকালে প্রশাসন জানায়, বর্তমানে ৫৮ দিনের সামুদ্রিক মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় মাছ ধরা, সংরক্ষণ ও বরফ সরবরাহ সংক্রান্ত কার্যক্রমে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেও বরফকল চালিয়ে মাছ সংরক্ষণ ও বিপণনে সহায়তা করার অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়, নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকার নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৭৭ দশমিক ৩৩০ কেজি করে চাল বিতরণ করছে, যাতে তারা বিকল্প সহায়তা পেতে পারেন। উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ আহরণ, পরিবহন ও সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষেধাজ্ঞা অমান্য করে বরফকল চালু কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মালিককে জরিমানা ও কারাদণ্ড

আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬