ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

নান্দাইলে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

তৌহিদুল ইসলাম সরকার,
  • আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
115

ময়মনসিংহের নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। (শনিবার ৪জুলাই) উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- -উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জামাত । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা জাতির অগ্রগতির প্রধান চালিকাশক্তি। মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থাভাবে তাদের শিক্ষাজীবন থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যে সকলকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে সরকার শিক্ষাবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার প্রসারে এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তায় নান্দাইল উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, সুধীজন এবং ট্রাস্টের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

আপডেট সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬