ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

নান্দাইলে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালত দুই হ্যাচারি মালিককে জরিমানা

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
161

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার পাছ দরিল্লা এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হ্যাচারি মালিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ৬ জুলাই পরিচালিত এ অভিযানে হ্যাচারির বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও নিষ্পত্তি না করার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হ্যাচারি থেকে নির্গত বর্জ্য অপরিকল্পিতভাবে ফেলার ফলে পরিবেশ দূষণের ঝুঁকি সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় অভিযানে গিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সঙ্গে ছড়িয়ে থাকা বর্জ্য তাৎক্ষণিকভাবে অপসারণ ও মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব না পড়ে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট হ্যাচারি মালিকদের পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করা হয়।

ভবিষ্যতে পরিবেশবিধি লঙ্ঘন করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, “পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে পরিবেশ আইনে ভ্রাম্যমাণ আদালত দুই হ্যাচারি মালিককে জরিমানা

আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬