ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ২ লাখ টাকা জরিমানা সাভারে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৬৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল

নান্দাইলে তালা ভেঙ্গে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
289

ময়মনসিংহের- নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের সিডস্টোর বাজারে এক রাতে আটটি দোকানে ভয়ংকর চুরির ঘটনা ঘটেছে। ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরচক্রের এমন তাণ্ডবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চোরেরা গতকাল রবিবার ১৭মে গভীর রাতে বাজারের বিভিন্ন দোকানের তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে বাউল আঃ জব্বারের হার্ডওয়্যার ও মেশিনারিজের দোকান, জাহাঙ্গীর আলমের কম্পিউটার ও ফটোকপি দোকান, স্বপন মিয়া ও এমদাদুল হকের দুটি কীটনাশকের দোকান, শোনো মিয়ার বিকাশের দোকান, ফরিদ মিয়ার মুদি দোকান, মো. রাব্বি হোসাইনের কসমেটিকসের দোকান এবং আবদুল্লার সাইকেলের দোকান।

ভুক্তভোগীদের দাবি, চোরেরা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ এবং প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ বিষয়ে নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাহারুল ইসলাম বলেন- “পুলিশ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ দায়েরের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে”।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে। তারা দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি বাজারে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে এমন চুরি তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নান্দাইলে তালা ভেঙ্গে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি আতঙ্কে ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৯:৪৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬