ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই বিরুলিয়ার ইউনিয়ন ফাঁড়ি ইনচার্জ আল আমীন উলিপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নিজেকে আধুনিক ও আপডেটেড রেখে জনগণের সেবা করতে হবে: আইজিপি উৎসবের আমেজে বাঘায় পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি সভা অনুষ্ঠিত আদালতে ২০ মিনিট অবস্থান শেষে সিঁড়ি থেকে পড়ে যান শিরীন শারমিন রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা অপবাদের অভিযোগ উলিপুর হাসপাতালে ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাবা-মেয়ে বাঘায় মাদকসহ একজন আটক, ৪০ পিস ইয়াবা উদ্ধার মনিগ্রামে পুকুরে চা বিক্রেতার লাশ উদ্ধার, রহস্য ঘিরে চাঞ্চল্য ২০ বছর পলাতক থাকার পর রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ধামরাইয়ে প্রশাসনের অভিযানে ভেকু জব্দ করে ও এক লাখ টাকা জরিমানা করা হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
63

ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের চাওনার বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্রের মাধ্যমে বিলে অবাধে মাটি কেটে বিক্রির অভিযোগে এ অভিযান চালানো হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একটি ভেকু (এক্সকাভেটর) জব্দ করা হয়। এসময় মাটির লীক মালিক মো: বাবুকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে প্রশাসন দেখতে পায়, কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বিলে ব্যাপক আকারে মাটি কাটা হচ্ছিল, যা সরাসরি পরিবেশ ও কৃষিজমির জন্য হুমকি। এতে বিলের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের ফসলি জমি ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল।

এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আগে তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. রিদওয়ান আহমেদ রাফি,জানান, অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই সহ্য করা হবে না।

যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এই অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে আরও জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে প্রশাসনের অভিযানে ভেকু জব্দ করে ও এক লাখ টাকা জরিমানা করা হয়

আপডেট সময় : ০৯:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬