ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা করিম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৯৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধামরাই ঢাকার ধামরাইয়ে জ্বালানি তেলের পরিমাপে কারচুপি ও গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘করিম ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্পের মালিক মনির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ​

​স্থানীয় সূত্রে জানা যায়, কালামপুরের এই পাম্পটিতে দীর্ঘদিন ধরে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল বিক্রির সময় গ্রাহকদের ওজনে কম দেওয়া হচ্ছিল। ভুক্তভোগীদের পক্ষ থেকে এমন একাধিক অভিযোগের ভিত্তিতে ধামরাই উপজেলা প্রশাসন এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​ ​অভিযানকালে দেখা যায়, গ্রাহকদের যে পরিমাণ তেল দেওয়ার কথা ছিল, কারচুপির মাধ্যমে তার চেয়ে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘদিনের এই অনিয়মের সত্যতা মেলায় পাম্প মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্য, অভিযুক্ত মনির হোসেন ধামরাই উপজেলা তরুণ দলের সভাপতির দায়িত্বে রয়েছেন। ​ ​অভিযানে নেতৃত্ব দেওয়া ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি জানান:গ্রাহকদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জ্বালানি খাতে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাস্ত করা হবে না। এই অভিযানের ফলে অন্যান্য পাম্প মালিকরা সতর্ক হবেন বলে আমরা আশা করছি। ​এই অভিযানের ফলে স্থানীয় সাধারণ গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে ওজনে তেল কম দিয়ে প্রতারণা করিম ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়

আপডেট সময় : ০৫:৩৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬